বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম

গাইবান্ধায় কৃষি সমৃদ্ধি প্রকল্পের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়


  আসাদুজ্জামান রুবেল

প্রকাশ :  ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ রাত

গাইবান্ধায় কৃষি সমৃদ্ধি প্রকল্পের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন গাইবান্ধা জেলা শাখার আয়োজনে ফাউন্ডেশনের জেলা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের জেলা শাখার সভাপতি হোসনে আরা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অমিয় প্রাপন চক্রবর্তী অর্ক।

সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। দেশের কৃষক ও কৃষিপণ্য উৎপাদনকারীরা যাতে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পান এবং সরাসরি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সে লক্ষ্যে স্মার্ট অনলাইন অ্যাপের মাধ্যমে কৃষিপণ্য বিপণনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমের আওতায় কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত