গাইবান্ধায় হত্যা মামলায় ৩জনের যাবজ্জীবন-১০ জনকে খালাস দিয়েছে আদালত
আসাদুজ্জামান রুবেল
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০৩:১৩ দুপুর
_original_1787217208.jpg)
গাইবান্ধায় একটি হত্যা মামলায় তিন ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সাজাপ্রাপ্তরা হলেন- সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাড়াইকান্দি গ্রামের মৃত ইব্রাহীম বেপারীর তিন ছেলে মোঃ আব্দুল হালিম (৩৯)মোঃ আব্দুল হামিদ (৩৭) ও মো. মাহাবুর রহমান বাচ্চা (৩৫)।বৃহস্পতিবার সকালে রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান বলেন,গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মোল্যা সাইফুল আলম এ রায় ঘোষণা করেন।২০১২ সালের ৪ জানুয়ারি সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর (বাড়াইকান্দি) গ্রামে বিরোধপূর্ণ একটি জমির আইল কাটতে যান আসামিরা।
এ সময় প্রতিপক্ষের লোকজন বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আসামিদের কোদাল ও লাঠির আঘাতে শাহাদাৎ হোসেন, সাজেদা বেগম, সামছুল হক ও আবেদা বেগম গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
সেখানে শাহাদাৎ হোসেনের শারীরিক অবস্থার অবনতি হলে ওই দিনই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।পরদিন ৫ জানুয়ারি সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।আদালতের আদালতের জেনারেল রেকর্ডিং অফিসার (জিআরও) সুব্রত জানান,
এ ঘটনায় নিহতের স্বজন আতাউর রহমান ওই দিনই সুন্দরগঞ্জ থানায় ১৭ জনকে আসামি করে হত্যা মামলা করেন।তদন্ত শেষে পুলিশ ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। মামলার রায়ে ১৩ আসামির মধ্যে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর ১০ জনকে খালাস দিয়েছে আদালত।






_medium_1787199076.jpg)
