বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
শিরোনাম

কলমাকান্দায় এগ্রোইকোলজি ও খাদ্য সার্বভৌমত্ব নিয়ে ক্যাম্পেইন


  ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি

প্রকাশ :  ২০ আগস্ট ২০২৬, ০২:৩৫ দুপুর

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বগাডুবি গ্রামে এগ্রোইকোলজি ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বারসিক ও গ্রীন কোয়ালিশনের আয়োজনে অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
 
ক্যাম্পেইনের অংশ হিসেবে বারসিক এর এসোসিয়েট প্রজেক্ট অফিসার আল্পনা নাফাকের সঞ্চালনায় এবং গ্রীন কোয়ালিশনের সম্মানিত সদস্য লক্ষী হাজংয়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য মো. সুরুজ মিঞা। এছাড়া উপস্থিত ছিলেন বারসিকের উপজেলা সমন্বয়কারী গুঞ্জন রেমা,  কামনা হাজং ও ধুবুরাজ।
 
বগাডুবি ও সুন্দরীঘাট গ্রামের প্রায় ৫০ জন নারী-পুরুষ ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন। আলোচনায় বক্তারা বলেন, কৃষি শুধু খাদ্য উৎপাদনের বিষয় নয়; এর সঙ্গে মানুষের জীবন-জীবিকা, পরিবেশ, সংস্কৃতি ও স্থানীয় সম্পদের সম্পর্ক রয়েছে। স্থানীয় বীজ, জৈব উপকরণ ও প্রাকৃতিক সম্পদের ব্যবহার বাড়িয়ে পরিবেশবান্ধব কৃষিচর্চা গড়ে তুলতে হবে।
 
তারা আরও বলেন, খাদ্য উৎপাদন ও বণ্টনে স্থানীয় জনগোষ্ঠীর ভূমিকা ও সিদ্ধান্ত গ্রহণের সুযোগ বাড়ানো জরুরি। স্থানীয় জাতের বীজ সংরক্ষণ, বৈচিত্র্যময় ফসল উৎপাদন, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং কৃষিতে রাসায়নিক নির্ভরতা কমানোর মাধ্যমে এগ্রোইকোলজি ও খাদ্য সার্বভৌমত্বের ভিত্তি শক্তিশালী করা সম্ভব।
 
বক্তারা কৃষক ও স্থানীয় জনগোষ্ঠীর ঐতিহ্যগত কৃষিজ্ঞানকে গুরুত্ব দিয়ে জলবায়ু সহনশীল ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। ক্যাম্পেইনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে এগ্রোইকোলজি চর্চা সম্প্রসারণ এবং খাদ্য সার্বভৌমত্ব বিষয়ে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত