বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
শিরোনাম

কলমাকান্দায় কৈলাটি ইউনিয়নে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিচালনা


  ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি

প্রকাশ :  ২০ আগস্ট ২০২৬, ১০:২৫ দুপুর

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়ন এর উজিয়াখালী বিল এলাকায় বুধবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এন, এম, আবদুল্লাহ আল মামুন। 
 
উজিয়াখালী এলাকায় অবৈধ ভাবে স্তুপিকৃত তিন হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। উক্ত বালুর কোন দাবিদার পাওয়া যায়নি।। 
উক্ত জব্দের বালু সরকারি বিভিন্ন উন্নয়ন কাজে লাগানোর জন্য উপজেলা প্রকৌশলীর জিম্মায় দেয়া হয়েছে। 
 
অভিযান পরিচালনা শেষে ইউএনও এনএম, আব্দুল্লাহ আল মামুন, কৈলাটি ইউনিয়ন পরিষদ অফিস, ইউনিয়ন ভূমি অফিস ও জনতা আদর্শ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। 
 
ইউনিয়ন ভুমি অফিসে আগত সেবা গ্রহিতাদের সংগে ভূমি সেবা সংক্রান্ত সেবাপ্রাপ্তির বিষয়ে সরকারের বিভিন্ন সুবিধার কথা ও কোন অভিযোগ থাকলে উহার দ্রুত প্রতিকারের ব্যবস্থার কথা জানান।
 
 
 
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত