বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম

ডিবি পুলিশের অভিযানে গাইবান্ধায় ক্যাসিনো অনলাইন জুয়ার অন্যতম হোতাসহ ২ জন গ্রেফতার 


  আসাদুজ্জামান রুবেল

প্রকাশ :  ২৯ জুলাই ২০২৬, ০২:২৩ দুপুর

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি এলাকার অনলাইন ক্যাসিনো জুয়ারুদের অন্যতম হোতা আরিফুল ইসলাম আরিফ ও সাগির আলম কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

২৯ জুলাই বুধবার জেলা পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার,গাইবান্ধা সার্বিক দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি),গাইবান্ধা জেলা এলাকার বিশেষ অভিযান পরিচালনা করে গাইবান্ধা সদর থানার মামলা নং-৪৮ তারিখ ২৮/০৭/২০২৬ ইং জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এর ১৬/১৯/২৩/২৫/২৭ ধারা ও আসামীদের নিজ হেফাজত হতে ২ টি স্মার্ট মোবাইল ফোন এবং ক্যাসিনো অনলাইন জুয়ার সামগ্রীসহ ০২ (দুই)জন গ্রেফতার।

গ্রেফতারকৃত ১। আরিফুল ইসলাম আরিফ (৩২) সদর উপজেলার খোলাহাটি দুলালের ভিটা গ্রামের আলম মিয়ার ছেলে,২। সাগির আলম (৩১)একই গ্রামের শফিউল ইসলামের ছেলে।গ্রেফতারের সময় তাদের নিকট হতে ২ (দুই) টি এন্ড্রয়েড মোবাইল ফোন,যাহার ভিতরে অনলাইন জুয়ার এজেন্ট একাউন্ট ও অনলাইন জুয়ার খেলার বিভিন্ন অ্যাপস্ রয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়,গাইবান্ধা জেলা পুলিশ সুপার জসিম উদ্দিনের  দিক- নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জেলা গোয়েন্দা শাখার জিডি নং-১৮৬ তারিখ ২৮/০৭/২০২৬ ইং মূলে সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালকালিন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারিয়া জেলা গোয়েন্দা শাখার ডিবির টিম সদর থানাধীন খোলাহাটি দুলালের ভিটা গ্রামের বর্নিত আসামীদের নিজ বাড়িতে গ্রেফতার পূর্বক আসামীদ্বয়ের নিজ হেফাজত হতে ২ টি এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। উক্ত মোবাইল গুলো পর্যালোচনা করে অনলাইন জুয়া খেলার এজেন্ট একাউন্ট ও অনলাইন জুয়া খেলার বিভিন্ন অ্যাপস্ পাওয়া যায়।

গ্রেফতারকৃতরা এলাকার অনলাইন ক্যাসিনোর সম্রাট নামে পরিচিত হিসাবে স্থানীয়দের নিকট পরিচিত বলে জানা যায়। প্রেস বিফ্রিং-এ গাইবান্ধা জেলার  পুলিশ সুপার জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)শরীফ আল রাজীব পিপিএম,জনাব শেখ মুত্তাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) এবং আব্দুল মোত্তালিব সরকার,পুলিশ পরিদর্শক (নিঃ)অফিসার ইনচার্জ,জেলা গোয়েন্দা শাখা (ডিবি)সহ বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত