ঝিনাইগাতীতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর বিভিন্ন এলাকা পরিদর্শন, উন্নয়নকাজের আশ্বাস
মনিরুজ্জামান মনির, ঝিনাইগাতী প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১২:২৬ রাত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সফর করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন, এমপি। সফরকালে তিনি উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন।
এ সময় প্রতিমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন চলমান বিভিন্ন রাস্তা নির্মাণ ও উন্নয়নকাজও পরিদর্শন করেন। শেরপুর-৩ এর মাননীয় এমপি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে তিনি বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন।
প্রতিমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে বরাদ্দের সংকট থাকায় সব প্রকল্প বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। তবে শেরপুর-৩ আসনের সংসদ সদস্য প্রয়োজনীয় উন্নয়নকাজের তালিকা প্রদান করলে পর্যায়ক্রমে সেসব প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।







