মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২৭ জুলাই ২০২৬, ০৪:৩৮ দুপুর

নেত্রকোণার পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে উপজেলার ৭ নম্বর আগিয়া ইউনিয়নের বুধী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ বুধী গ্রামের মো. কাজল মিয়া ও আখি আক্তার দম্পতির ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে খাবার খেয়ে বাড়ির উঠানে খেলছিল আব্দুল্লাহ। এ সময় পরিবারের সদস্যরা নিজেদের কাজে ব্যস্ত থাকায় সবার অগোচরে বাড়ির পেছনে প্রতিবেশী নৃপেন্দ্র দাসের পুকুরে পড়ে যায় সে। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে শিশুটির বাবা পুকুরে ছেলের মরদেহ ভাসতে দেখে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন।

পরে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পূর্বধলা থানার এসআই মো. তাইজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত