মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলা থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার তরিকুল ইসলাম


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২৭ জুলাই ২০২৬, ০৮:৪৭ রাত

নেত্রকোণার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম পূর্বধলা থানা পরিদর্শন করে থানার সার্বিক আইনশৃঙ্খলা কার্যক্রম, সেবাদান ব্যবস্থা ও প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেছেন।

সোমবার (২৭ জুলাই) দুপুরে তিনি পূর্বধলা থানায় পৌঁছালে নেত্রকোণা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্বজল কুমার সরকার ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে স্বাগত জানান।

পরে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার কম্পাউন্ড, মালখানা, হাজতখানা, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক, সার্ভিস ডেলিভারি সেন্টার এবং থানা ব্যারাক ঘুরে দেখেন।

এ সময় তিনি থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার ও নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন এবং কর্মকর্তা ও সদস্যদের দৈনন্দিন দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) ফাইয়াজ সার্জিল, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মায়িশা ফান্নানা, পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হাবিবুর রহমান (পিপিএম) এবং থানার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।

পুলিশ সুপারের এ পরিদর্শনকে থানার সেবার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রমকে আরও কার্যকর করার অংশ হিসেবে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত