রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

ঝিনাইগাতীতে গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুইজন আহত


  মনিরুজ্জামান মনির, ঝিনাইগাতী প্রতিনিধি

প্রকাশ :  ১২ জুলাই ২০২৬, ০২:৪৫ দুপুর

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় গরুর জন্য ঘাস কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই ব্যক্তি আহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় উপজেলার নলকুড়া ইউনিয়নের জারুলতলা গ্রামে এ ঘটনা ঘটে।
 
আহতরা হলেন, জারুলতলা গ্রামের মৃত রেনু মারাকের ছেলে বিশ্বজিৎ সাংমা (৫০) এবং ফুজিন মারাকের ছেলে সন্ধি সাংমা (২২)।
 
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৬টার দিকে একই গ্রামের আনিছুর রহমানের ছেলে রাব্বি বিশ্বজিৎ সাংমার জমিতে গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় বিশ্বজিৎ সাংমা তাকে ঘাস কাটতে নিষেধ করলে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রাব্বি ও তার বাবা আনিছুর রহমান উত্তেজিত হয়ে বিশ্বজিৎ সাংমা ও সন্ধি সাংমার ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে।
 
এ ঘটনায় বিশ্বজিৎ সাংমা ও সন্ধি সাংমা আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে সন্ধি সাংমার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
 
এ ঘটনায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। তবে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
 
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত