রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

ভালুকার মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে- প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 


  আবুল বাশার শেখ

প্রকাশ :  ১২ জুলাই ২০২৬, ১২:৫৬ দুপুর

ভালুকার মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ফিশ ও মিট প্রসেসিং সেন্টার, পাঙাস মাছের প্রজনন কেন্দ্র, মাছের রোগ নির্ণয় ও নিরাময় কেন্দ্র, মাছের খাদ্য পরীক্ষাগারসহ কয়েকটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি।

প্রতিমন্ত্রী আরও বলেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় খামারি, উদ্যোক্তা ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব পড়বে।
ময়মনসিংহের ভালুকায় শনিবার (১১ জুলাই) সকালে উদ্দীপন মৎস্য খামার ও কুমির খামার পরিদর্শন কালে এসব কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। এ সময় তিনি খামার দুটো ঘুরে ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন মাসুদ, যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান মজু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেলসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মৎস্য বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত