তারাকান্দায় নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার
এস এম হোসেন আলী
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০১:০২ দুপুর
_original_1783839772.jpg)
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৮ নং কামারিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে নিখোঁজের তিন দিন পর মোঃ আব্দুল্লাহ (২) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশু ওই গ্রামের এনামুল হকের ছেলে। তবে এটি একটি হত্যাকাণ্ড বলে পরিবারের দাবি।
১১ জুলাই-২০২৬ ইং তারিখ রোজ শনিবার সকালে বাড়ির পাশের একটি ফিশারির পাড় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
জানাগেছে, গত বুধবার বাড়ি থেকে নিখোঁজ হয় আব্দুল্লাহ(২)। এরপর আজ সকালে বাড়ির পাশের একটি ফিশারির পাড়ে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ(মমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
পরিবারের দাবি, নিখোঁজ হওয়ার সময় শিশুটির পরনে ছিল শুধু একটি কালো গেঞ্জি। মরদেহও একই অবস্থায় উদ্ধার করা হয়েছে। এছাড়া নিখোঁজের পর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ওই এলাকায় খোঁজাখুঁজি করলেও তখন শিশুটির সন্ধান মেলেনি। একই স্থান থেকে পরে মরদেহ উদ্ধার হওয়ায় তারা হত্যার অভিযোগ তুলেছেন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) রাকিবুর রহমান বলেন, নিখোঁজের জিডি দায়েরের পর থেকেই তদন্ত চলছিল। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে।


_medium_1783839361.jpg)




