শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২
শিরোনাম

বহুতল ভবনের নিচে ২৫ হাজার লিটার তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ২৭ মার্চ ২০২৬, ১১:৪৬ রাত

শেরপুর শহরের একটি ৫ তলা আবাসিক ভবনের নিচতলায় তেলের ট্যাংক বানিয়ে ২৫ হাজার লিটার ডিজেল মজুদ করায় তাপস নন্দী নামে এক ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসাথে একদিনের মধ্যে মজুদকৃত তেল ও ট্যাংক সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২৬মার্চ) গভীর রাতে শহরের গোপালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মেসার্স শিমলা ট্রেডার্সকে এ জরিমানা ও নির্দেশনা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।

সূত্র জানায়, আবাসিক ওই ভবনের নিচতলায় তেলের ট্যাংক বানিয়ে দীর্ঘদিন যাবত অবৈধভাবে ডিজেল মজুদ করে ব্যবসা করছিলেন তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলাল নামে দুই ব্যবসায়ী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ওই ভবনে অভিযান চালায় শেরপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় পরিবেশগত ছাড়পত্র না থাকায় অবৈধভাবে আবাসিক বাসার নিচে ডিজেলের মজুদ করার অপরাধে দশ হাজার টাকা জরিমানা এবং একদিনের মধ্যে তেল ও ট্যাংক সরানোর নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, নিয়ম না মেনে দাহ্য পদার্থ বিক্রির অপরাধে মেসার্স শিমলা ট্রেডার্সকে অর্থদÐ দেয়া হয়েছে। একইসাথে শুক্রবার বিকেলের মধ্যে ডিজেল সরিয়ে নেয়ার আদেশ দেওয়া হয়েছে। এছাড়াও তাদের অন্যান্য লাইসেন্সগুলো যাচাই করা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত