দীর্ঘ ৪ দশক পর পূর্বধলা সর্বজনীন কেন্দ্রীয় শ্মশান ঘাটে নতুন কমিটি গঠন
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৮:৩৩ রাত

দীর্ঘ চার দশক পর নেত্রকোনার পূর্বধলা সর্বজনীন কেন্দ্রীয় শ্মশান ঘাটে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) সকালে কেন্দ্রীয় শ্মশান ঘাট মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
সভায় তরুণ কুমার রায়ের সভাপতিত্বে এবং বিশ্বজিৎ রায় চৌধুরীর সঞ্চালনায় নতুন কমিটি গঠিত হয়। এতে সঞ্জিত চন্দ্র করকে সভাপতি এবং নিলয় চক্রবর্ত্তীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে সমর চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক হিসেবে শৈলেশ চন্দ্র দাস এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে রণজিৎ চন্দ্র দে দায়িত্ব পেয়েছেন।
অনুষ্ঠানে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তাদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে দীর্ঘদিন পর একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়।
সভায় বক্তারা বলেন, প্রায় ৪০ বছর পর নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের ফলে শ্মশান ঘাটের সার্বিক ব্যবস্থাপনা, উন্নয়ন ও সংস্কার কার্যক্রম আরও গতিশীল হবে।
একই সঙ্গে শ্মশানের পবিত্রতা রক্ষা ও আধুনিকায়নে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।







