শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২
শিরোনাম

পূর্বধলায় কাপাশিয়া দাখিল মাদরাসায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে স্বাধীনতা দিবস পালন


  আরবান ডেস্ক

প্রকাশ :  ২৬ মার্চ ২০২৬, ০৭:১৬ বিকাল

নেত্রকোনার পূর্বধলা উপজেলার কাপাশিয়া দাখিল মাদরাসায় যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মাদরাসা প্রাঙ্গণে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষামূলক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মাদরাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার সুপারিনটেনডেন্ট হাফেজ মাওলানা দৌলত আলী। তিনি বলেন, “স্বাধীনতা আমাদের শ্রেষ্ঠ অর্জন। বীর শহীদদের রক্তস্নাত ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠে দেশসেবায় আত্মনিয়োগ করতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে সহ-সুপার মাওলানা আমিরুল ইসলাম বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এবং ইসলামের সঠিক শিক্ষা অনুসরণ করে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তবেই সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ ওমর ফারুক। তিনি বলেন, “সুশিক্ষাই একজন যোগ্য নাগরিক গড়ে তোলার মূল ভিত্তি। শিক্ষার্থীদের অঙ্গীকার হোক জ্ঞান অর্জনের মাধ্যমে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া।”

এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক সোহেল রানা, আরমান রহমান, জোহরা বেগম ও আঃ কুদ্দুছসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী।

আলোচনা সভা শেষে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত