পূর্বধলা প্রেসক্লাব সভাপতির চাচী আয়েশা খাতুনের ইন্তেকাল
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০৫:১৫ বিকাল

নেত্রকোনার পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি ও আজকের আরবান পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ জায়েজুল ইসলামের চাচী আয়েশা খাতুন আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
মঙ্গলবার (২৪ মার্চ) ভোরে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের ধলা গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, সাত মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ মঙ্গলবার দুপুর ২টায় ধলা গ্রামে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
তার মৃত্যুতে নেত্রকোনা-৫ পূর্বধলা আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার, আজকের আরবান পত্রিকার সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ারসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন।





_medium_1774169704.jpg)

