আলহাজ্ব সিদ্দিকুর রহমান বুলবুল এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা
আরবান ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০৮:১৩ রাত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৬ নং পূর্বধলা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুর রহমান বুলবুলের পক্ষ থেকে ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের জীবনে নিয়ে আসে আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা। এই পবিত্র দিনে আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের পাশে দাঁড়াই, ভালোবাসা ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করি।
আমি মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের সবার রোজা, ইবাদত ও নেক আমল কবুল করেন এবং আমাদের জীবনকে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে দেন।
পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও কল্যাণ।
ঈদ মোবারক।
শুভেচ্ছান্তে
আলহাজ্ব সিদ্দিকুর রহমান বুলবুল
চেয়ারম্যান
৬ নং পূর্বধলা ইউনিয়ন পরিষদ।

