সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২
শিরোনাম

পূর্বধলায় জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান


  মো: জায়েজুল ইসলাম

প্রকাশ :  ২৩ মার্চ ২০২৬, ০২:৩৬ দুপুর

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে উপজেলার রৌশনারা রোডস্থ দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬১ নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা ছাদেক আহমদ হারিছ।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাহফুজুল হক খান। উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু হুজাইফার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জয়নুল আবেদীন, বাংলাদেশ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক মো. মফিজ উদ্দিন খান, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো. জায়েজুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শাহাদত হোসেনসহ আরও অনেকে।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী, বিভিন্ন স্থানে কর্মরত পেশাজীবী এবং সুধীজন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাছুম মোস্তফা উপস্থিত সবাইকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, পূর্বধলা উপজেলার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, প্রতিটি ইউনিয়নে গিয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে বসে এলাকার সমস্যাগুলো শোনা হবে এবং সেগুলো সমাধানে কাজ করা হবে।

তিনি আরও বলেন, দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে নেতাকর্মীদের সক্রিয় থাকতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত