শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
শিরোনাম

পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো: জায়েজুল ইসলাম এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা


  আরবান ডেস্ক

প্রকাশ :  ২০ মার্চ ২০২৬, ০৭:১৪ বিকাল

সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মহান আল্লাহ তায়ালা আমাদের মাঝে ফিরে এনেছেন খুশির বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর। এই পবিত্র দিনে আমরা যেন ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, সহমর্মিতা ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে পারি—এই কামনা করি।

ঈদের আনন্দ শুধু নিজের মাঝে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানাই। ঈদের এই পবিত্র মুহূর্তে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যেন একে অপরের পাশে দাঁড়াই এবং একটি মানবিক ও সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখি।

মহান আল্লাহ আমাদের সকলের ইবাদত কবুল করুন এবং আমাদের জীবনকে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলুন—এই দোয়া করি।

সবাইকে আবারও জানাই ঈদ মোবারক।

 

মোঃ জায়েজুল ইসলাম
সভাপতি
পূর্বধলা প্রেসক্লাব।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত