বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

কারিতাসের উদ্যোগে বন্যহাতি মোকাবেলায় করনীয় শীর্ষক প্রশিক্ষণ 


  ক্লোডিয়া নকরেক কেয়া

প্রকাশ :  ০৮ জুলাই ২০২৬, ১০:৪৪ দুপুর

কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চল, মর্যাদাপূর্ণ ও স্থায়িত্বশীল আর্থসামাজিক ক্ষমতায়ন-সীডস (SEEDS)প্রকল্প এর উদ্যোগে বন্যহাতী প্রতিরোধে টাস্ক ফোর্স কমিটির সক্ষমতা বৃদ্ধি করনের প্রশিক্ষণ প্রদান করে।

৭ই জুলাই মঙ্গলবার সমশ্চূড়া ক্যাথলিক প্রাথমিক বিদ্যালয় হল রুমে দিনব্যাপি প্রশিক্ষনে বিট কর্মকর্তা মোঃ কাউছার হোসেন, সমশ্চূড়া বিট, কারিতাস উপজেলা কো অর্ডিনেটর হিলারিউশ রিছিল সহ  টাস্ক ফোর্স কমিটির ২২ জন সদস্য অংশ গ্রহন করে।

কারিতাস সীডস ও স্ট্রমী ফাউন্ডেশন সম্পর্কে ধারণা প্রদান সহ টাস্ক ফোর্স কমিটির কর্মপরিকল্পনা অনুযায়ী অগ্রগতি,ব ন্য হাতি প্রতিরোধে বনআইন সম্পর্কে ধারণা, ERTকমিটিতে টাস্কফোর্স সদস্যদের অন্তর্ভুক্তিকরণ ও বন্য হাতি প্রতিরোধের টাস্কফোর্স কমিটির করণীয় সহ বনবিভাগের সাথে অ্যাডভোকেসি বিষয়ে প্রশিক্ষনার্থীদের সাথে আলোচনা করা হয়। প্রশিক্ষণের সার্বিক ব্যাবস্থাপনা করে কারিতাস ময়মনসিংহ অঞ্চল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত