বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় কীটনাশক পান করে বৃদ্ধের মৃত্যু


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৮ জুলাই ২০২৬, ০৭:০৭ বিকাল

নেত্রকোণার পূর্বধলায় কীটনাশক পান করে আব্দুর রাশিদ (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (৮ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার ১২ নম্বর বৈরাটি ইউনিয়নের দারিয়াকোনা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাশিদ দারিয়াকোনা গ্রামের মৃত শহর আলীর ছেলে। তিনি মহিমা বাজারে একটি চায়ের দোকান ব্যবসা করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, আজ বিকেলে শ্যামগঞ্জ বাজার থেকে কীটনাশক কিনে এনে সবার অগোচরে অজ্ঞাত কারণে তা পান করেন আব্দুর রাশিদ। পরে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা জানান, আব্দুর রাশিদ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) মো. হারুন-অর-রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। বর্তমানে মরদেহ গৌরীপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত