মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৬ জুলাই ২০২৬, ০১:০২ দুপুর

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় প্রথমবারের মতো যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), পূর্বধলার যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তাজবীর মোস্তফা।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা জোবায়ের হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলাউদ্দিন, পূর্বধলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো. শাহিনুর আলম মৃধা, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. মুজিবুর রহমান, সাবেক সভাপতি রুহুল আমিন ফকির, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম তালুকদার, সেলিম উদ্দিন, এম. এ. মান্নান, আহাম্মদ আলী সরকার, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেবি এম নোমান শাহরিয়ার, বিআরডিবির সদস্য জোবায়ের হোসেন বাচ্চু, সালথী উত্তর কৃষক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আমির সোহেল মঞ্জু, হাটধলা সমবায় সদস্য মৌসুমি সাহাসহ অনেকে।

অনুষ্ঠানে চারজন পল্লী উদ্যোক্তার মধ্যে ঋণ বিতরণ করা হয়। এর মধ্যে তিনজনকে ১ লাখ ২৫ হাজার টাকা করে এবং একজনকে ১ লাখ ৮৭ হাজার টাকা প্রদান করা হয়। 

এছাড়া ১৬ জন ক্ষুদ্রঋণ উদ্যোক্তার প্রত্যেককে ৩০ হাজার টাকা করে ঋণ দেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

বক্তারা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, টেকসই পল্লী গঠন এবং সরকারের বিভিন্ন পল্লী উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সকলের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিআরডিবির সুফলভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত