রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় নানা আয়োজনে এনটিভির ২৪ বছরে পদার্পণ উদযাপন


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৪ জুলাই ২০২৬, ০৯:৩৭ রাত

দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভির ২৪ বছরে পদার্পণ উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে পূর্বধলা প্রেসক্লাব হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম। 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন এনটিভির নেত্রকোনা জেলা করেসপন্ডেন্ট এস এম ওয়াদুদ।

অনুষ্ঠানে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল আলম তালুকদার, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সেলিম উদ্দিন, আনোয়ারুল ইসলাম আনার, এম এ মান্নান, আশরাফ উদ্দিন তালুকদার, পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবু, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সোলেমান কবির পাপ্পু প্রমুখ।

সাংবাদিকদের পক্ষে বক্তব্য দেন পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল আলম শাহীন, প্রেসক্লাবের সভাপতি মো. জায়েজুল ইসলাম, সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, দুর্গাপুর সাংবাদিক ফোরামের সভাপতি অলি হাসান কলিসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম বক্তব্যে বলেন, সঠিক নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এনটিভি দীর্ঘদিন ধরে দর্শকদের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও একই পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করে এনটিভি গণমাধ্যমে তার সুনাম অক্ষুণ্ন রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা বলেন, গত ২৩ বছর ধরে এনটিভি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সুস্থ সংস্কৃতির বিকাশ এবং জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের গণমাধ্যমে একটি শক্ত অবস্থান তৈরি করেছে। আগামী দিনেও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় রেখে এনটিভি আরও সমৃদ্ধ হবে বলে তারা প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত