পরীক্ষার্থীদের উৎসাহ দিতে পূর্বধলায় এমপি মানসুরা আলমের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৩:১৪ দুপুর

এইচএসসি ও সমমান-২০২৬ পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ ও শুভকামনা জানাতে নেত্রকোণার পূর্বধলা উপজেলার পাঁচটি পরীক্ষা কেন্দ্রে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলম এমপির পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার পাঁচটি পরীক্ষা কেন্দ্রে হেল্প ডেস্ক স্থাপন করে আগত পরীক্ষার্থীদের মাঝে ফাইল, কলম, ফুল ও খাবার পানিসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ উপহার হিসেবে বিতরণ করা হয়।
যেসব কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হয় সেগুলো হলো- হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ, পূর্বধলা সরকারি কলেজ, রাবেয়া আলী মহিলা কলেজ, জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র এবং পূর্বধলা গার্লস স্কুল কেন্দ্র।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলাইমান কবির পাপ্পু, উপজেলা যুবদলের নেতা মো. রফিকুল ইসলাম রফিক, মজিবুর রহমান মজিবর, তোলা মিয়া, উপজেলা বিএনপির সদস্য রুবেল মিয়া, ধলামূলগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ওয়াসিম, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা এ আই খান আমিনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষার্থীদের মানসিকভাবে উৎসাহিত করা এবং তাদের সফলতা কামনা করেই এ শুভেচ্ছা ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ সময় নেতাকর্মীরা পরীক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দেওয়ার আহ্বান জানান।






_medium_1782989001.jpg)
