শেরপুরে এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ২১৯ জন অনুপস্থিত
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৪:৪৩ দুপুর
_original_1782989001.jpg)
শেরপুরে এইচএসসি আলিম ও কারিগরি প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষায় ২১৯ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২ জুলাই বৃহস্পতিবার শেরপুর জেলায় এবার এইচএসসি, আলিম ও কারিগরি বোর্ডের মোট ২৭টি কেন্দ্র ১৩ হাজার ৭৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।
এরমধ্যে এইচএসসিতে ১২ কেন্দ্রে ৮ হাজার ২২৯ জন, আলিম এর ৫ কেন্দ্রে ৮৯৩ জন এবং কারিগরি পরীক্ষায় ১০ কেন্দ্রের ৩ হাজার ৯৫৩ জন পরীক্ষা দিচ্ছে।






_medium_1782989001.jpg)
