সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

জামালপুরে সুবিধাবঞ্চিত শিশুদের অনুকূলে ক্যাপিটেশন গ্র্যান্টের চেক ও গাছের চারা বিতরণ


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৫ জুলাই ২০২৬, ১১:১২ রাত

জামালপুরে সদর উপজেলার ০৯ টি নিবন্ধিত বেসরকারি এতিমখানায় অধ্যয়রত এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের অনুকূলে ক্যাপিটেশন গ্র্যান্টের চেক ও গাছের চারা বিতরণ করা হয়। 
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এতিম খানার সভাপতি ও সাধারণ সম্পাদকগনের হাতে চেক তুলে দেন জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার।
 
​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক।
 
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা বিএনপি'র সভাপতি সফিউর রহমান সফি, জামালপুর জেলা মহিলা দলের সভাপতি ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা পারভিন, জামালপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মশিউর রহমান, এতিমখানা প্রতিনিধিগন, এতিম নিবাসী, স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ।উপজেলা প্রশাসন জমালপুর সদর ও সমাজসেবা কার্যালয়ের আয়োজন চেক ও গাছের চারা বিতরণ করা হয়।
 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামালপুর সদর উপজেলার উপজেলা সমাজসেবা অফিসার মো: শাহাদাৎ হোসেন। 
 
অনুষ্ঠান শেষে সকলের মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত