শেরপুরে ১১ দলীয় জামায়াত জোটের গণমিছিল অনুষ্ঠিত
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ১০:৪৪ দুপুর

শেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আয়োজনে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৪ জুলাই শনিবার বিকেলে শহরের কলেজ মোড় থেকে গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এ গণমিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
এ সময় জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল গোলাম কিবরিয়া সহ জামায়াত এবং খেলাফত মজলিস, এনসিপিসহ অন্যান্য শরিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







