সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

ফুলবাড়ীয়া ুউপজেলা পরিষদ সম্প্রসারিত ভবন উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী 


  রফিকুল ইসলাম মানিক

প্রকাশ :  ০৫ জুলাই ২০২৬, ১১:০৫ রাত

ময়মনসিংহের  ফুলবাড়ীয়া উপজেলা পরিষদের নবনির্মিত সম্প্রসারিত ভবনের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। 
 
রবিবার বিকেলে প্রতিমন্ত্রীর ফুলবাড়ীয়া আগমন উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা উপজেলা পরিষদ প্রাঙ্গনে অবস্থা নেন। এসময় দলটির নেতাকর্মীরা বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে প্রতিমন্ত্রীকে স্বাগত জানান। 
 
পরে পরিষদের হলরুমে প্রতিমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানান রাজনৈতিক দলের নেতারা। 
 
এসময় প্রবেশকে কেন্দ্র করে পরিষদ প্রাঙ্গনে বিএনপি এবং জামায়াতের সমর্থকদের মাঝে উত্তেজনা পরিলক্ষিত হলে হট্টগোল সৃষ্টি হয়। 
 
পরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপজেলা পরিষদের নবনির্মিত সম্প্রসারিত ভবনের ফলক উন্মোচন করে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন এবং মুনাজাতে অংশ নেন। এসময় ফুলবাড়ীয়া আসনের এমপি অধ্যক্ষ কামরুল হাসান মিলন, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক নিলুফার চৌধুরী মনি এমপি, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মাসুম প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ, সহকারী কমিশনার ভূমি শেখ তাকী তাজওয়ার, থানা অফিসার ইনচার্জ রাশেদুল হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন ও পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 
 
পরে উপজেলা পরিষদের নবনির্মিত সম্প্রসারিত ভবন প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। বৃক্ষরোপণ শেষে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নেন ইয়াসের খান চৌধুরী। যদিও সরকারি সফরসূচিতে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় অংশ গ্রহণ করার কথা ছিলো তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর।
 
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত