মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

আটপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন


  ফয়সাল চৌধুরী

প্রকাশ :  ০৬ জুলাই ২০২৬, ০৭:২৩ বিকাল

“উন্নত জাতি, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার আটপাড়া উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
 
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, আটপাড়া উপজেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনূর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়জুন নাহার নিপা এবং থানার অফিসার ইনচার্জ জুবায়দুল আলম।
 
এছাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী এবং উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তা নীলিমা নূপুর ঝিনুকসহ অন্যান্য অতিথিরা বক্তব্য রাখেন।
 
বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য গ্রামীণ অর্থনীতির বিকাশ অপরিহার্য। টেকসই পল্লী উন্নয়ন ছাড়া জাতীয় অগ্রগতি সম্ভব নয় বলেও তারা মত প্রকাশ করেন।
 
অনুষ্ঠান শেষে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত