শেরপুর সীমান্তে বুনো হাতির হামলায় নিহত ২ পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০৯:১৮ রাত

শেরপুর জেলার শ্রীবরদী সীমান্তে খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে আসা বুনো হাতির হামলায় নিহত দুই পরিবারের মাঝে অনুদানের ৬ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।
১৮ই মার্চ বুধবার দুপুরে ময়মনসিংহ বন বিভাগের উদ্যোগে বালিজুরি রেঞ্জ অফিস রেস্ট হাউস মিলনায়তনে নিহত দুই পরিবার মাঝে প্রত্যেককে ৩ লক্ষ টাকা করে মোট ৬ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
ময়মনসিংহ বন বিভাগের বালিজুরি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মাদ নুরুল করিম।
এ সময় রাংটিয়া রেঞ্জে ( শিক্ষানবিস) সহকারি বন সংরক্ষক এসবি তানভীর আহমেদ ইমন, রাংটিয়া রেঞ্জের ডেপুটি রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম, বালিজুরি সদর বিট কর্মকর্তা মাজহারুল হক সহ বন বিভাগের স্টাফ, বুনো হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য বৃন্দ, সুফল বাগানের উপকারভোগী বৃন্দরা উপস্থিত ছিলেন।







