বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
শিরোনাম

জামালপুরে অসহায় দুস্থ ও হিজড়াদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৮ মার্চ ২০২৬, ০২:২৫ দুপুর

বুধবার ১৮ মার্চ সকাল ১১ ঘটিকার সময় জামালপুর অর্থনৈতিক অঞ্চলের আদর্শ বটতলায় "সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা"র অফিসে সমাজের অসহায় ও হিজড়া জনগোষ্ঠীদের মাঝে ঈদ সামগ্রী উপহার দেওয়া হয়।
 
সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিব সংস্কার কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব মির্জা মাসুদুর রহমান।
 
এসময় উপস্থিত ছিলেন সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার উপদেষ্টা মোঃ হারুনুর রশিদ, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার ইয়ুথ লিডার মোঃ বিলাত আলী, ইয়ুথ লিডার ও মানবাধিকার কর্মী মোঃ তোতা মিয়া, ১৪ নং দিগপাইত ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ আলতাফ হোসেন, সাংবাদিক মোঃ ফারুক হোসেন।
 
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “মানবতা দিয়েই পৃথিবীকে সুন্দর করতে চায় অনেক মানুষ। মানুষ জানে শুধু নিজের জন্য বেঁচে থাকাই জীবন নয়–অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই প্রকৃত মানবিকতার পরিচয়। এমন মহতী উদ্যোগ নিঃসন্দেহে অনেক প্রশংসনীয়।” 
 
তিনি বলেন "সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা"র নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী খোরশেদ আলমের এই মানবিক উদ্যোগে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানিয়ে সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও আরো বেশি বেশি অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত