আন্তর্জাতিক নারী দিবসে মুক্তিযুদ্ধ জাদুঘরে আলোচনা ও সম্মাননা প্রদান
মো: জায়েজুল ইসলাম
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ১২:২৭ দুপুর

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামে উদ্যোগে গতকাল রবিবার ১৫ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘর-এ আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. জুবাইদা রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফাউন্ডেশন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট নাগরিক ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)–এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

এ সময় নারী অধিকার ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য সমাজসেবী বেগম সৈয়দা ইকবাল মান্দ বানু এবং নারীপক্ষ–এর সভাপতি ও নারী বিষয়ক সংস্কার কমিটির প্রধান শিরিন পারভীন হক-কে সম্মাননা প্রদান করা হয়।
আলোচনা সভায় বক্তারা নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।




_medium_1773647742.jpg)


