পূর্বধলায় ১০৪টি মসজিদে ২৭ কার্টন সৌদি খেজুর বিতরণ
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০১:৫৯ দুপুর

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার–এর পক্ষ থেকে পাঠানো উপহার খেজুর উপজেলার ১০৪টি মসজিদে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সংশ্লিষ্ট মসজিদের প্রতিনিধিদের কাছে এসব খেজুর হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান খান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছর সৌদি আরব সরকারের পক্ষ থেকে নেত্রকোনা জেলার ৮৬টি ইউনিয়নের জন্য মোট ২২৬ কার্টন খেজুর বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে পূর্বধলা উপজেলার ১১টি ইউনিয়নের জন্য ২৭ কার্টন খেজুর বরাদ্দ আসে। পরবর্তীতে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলার ১০৪টি মসজিদে প্রতি মসজিদে ২ কেজি করে মোট ২০৮ কেজি খেজুর বিতরণ করা হয়েছে।
খেজুর বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন মসজিদের প্রতিনিধিরা।
পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান খান জানান, বরাদ্দকৃত খেজুর স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ১০৪টি মসজিদে বিতরণ করা হয়েছে।


~2 (1)_medium_1773489230.jpg)




