কলমাকান্দার বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশু শ্রম বন্ধে দিনব্যাপী প্রচারণা
ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৫:৫০ বিকাল

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নে শনিবার দিনব্যাপী বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশু শ্রম বন্ধে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে।
বেসরকারি সংস্থা World Vision Bangladesh এর নাজিরপুর এপি’র উদ্যোগে ইউনিয়নব্যাপী এ প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নাজিরপুর এপি’র প্রোগ্রাম অফিসার তাপসী সাংমার নেতৃত্বে স্থানীয় জনগণের সহযোগিতায় এ প্রচারণা চালানো হয়। এ সময় বাল্যবিবাহ ও শিশু শ্রমের ক্ষতিকর দিক তুলে ধরে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করা হয়, যা স্থানীয়দের ব্যাপকভাবে আকর্ষণ করে।
সাধারণ মানুষ এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। আয়োজকরা জানান, পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নেও এ ধরনের প্রচারণা চালানো হবে।
সংস্থার কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, সাধারণ মানুষ ও নারীদের ব্যাপক সাড়া পাওয়ায় এ কার্যক্রম শতভাগ সফল হবে বলে তারা প্রত্যাশা করছেন।


~2 (1)_medium_1773489230.jpg)




