নকলায় বিএনপির সংবর্ধনা ও ইফতার মাহফিল
জাহিদুল ইসলাম
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ১১:১৫ দুপুর
_original_1773465278.jpg)
শেরপুরের নকলা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ ) নকলা উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এই সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ ফাহিম চৌধুরী-কে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে নকলা উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, উপজেলা মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তারা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন এবং তার নেতৃত্বে এলাকার উন্নয়ন কামনা করেন।
সংবর্ধনার জবাবে বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী প্রয়াত রাজনৈতিক নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে তিনি উপস্থিত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং নকলা-নালিতাবাড়ী এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


~2 (1)_medium_1773489230.jpg)




