শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

শেরপুরে কৃষকদের মাঝে আধুনিক কৃষি উপকরণ বিতরণ


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ১২ মার্চ ২০২৬, ০৫:৪৮ বিকাল

বৃহস্পতিবার (১২ মার্চ ) সকালে অবহেলিত চরাঞ্চলের কৃষকদের জন্য “আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প” এর উদ্যোগে শেরপুরের সদর উপজেলার কৃষি অফিসের আয়োজনে চরাঞ্চলের কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

শেরপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাখাওয়াত হোসেন। 

এ সময় অন্যান্যদের মধ্যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রকৌশলী শিবানী নাথ, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) বনানী দেবনাথ, সদর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার নুসরাত জাহান সহ ২০টি গ্ৰুপের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিনামূল্যে জেলা সদরের চরাঞ্চলের কৃষকদের ফসলি জমিতে পানি সেচ দেওয়ার জন্য ২০ টি এলএলবি শ্যালো মেশিন সহ আধুনিক কৃষি যন্ত্রপাতি তুলে দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত