অপরাজেয় বাংলাদেশ কর্তৃক আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন
প্রকাশ :
১০ মার্চ ২০২৬, ০১:৩৪ দুপুর
প্রিন্ট
অপরাজেয় বাংলাদেশ কর্তৃক আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন
মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০১:৩৪ দুপুর
৯ মার্চ জামালপুরের অপরাজেয় বাংলাদেশ কর্তৃক আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত "আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ০৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন, মাননীয় সংসদ সদস্য জামালপুর সদর ০৫ আসন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহিনূর সিদ্দিকা হ্যাপি, প্রোগ্ৰাম কোঅর্ডিনেটর, এফপিএবি, জামালপুর।
এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ সফিকুল হাছান তুষার সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জামালপুর জেলা শাখা, মোঃ আশরাফুল ইসলাম সেন্টার ম্যানেজার অপরাজেয় বাংলাদেশ জামালপুর, সমাজকর্মী আঃ মোতালেব বাদল, আফিয়া আফসানা, কাউন্সিলর মোসলিমা জান্নাত এবং শিক্ষক দুলালী আক্তার, অপরাজেয় বাংলাদেশ জামালপুর।