রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

জামালপুরে জাতীয় যুব ফোরামের উদ্যোগে চিকিৎসা সরঞ্জাম সামগ্রী বিতরণ


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৭ মার্চ ২০২৬, ১০:৫১ রাত

শনিবার ৭ মার্চ সকাল ১১ ঘটিকায় জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের রঘুনাথপুর দিঘুলী কমিউনিটি ক্লিনিকে জাতীয় যুব ফোরাম জামালপুর জেলা শাখার উদ্যোগে কিছু ঔষধ, বিপি মেশিন, ওয়েট মেশিন, এলইডি লাইটসহ কিছু চিকিৎসা সরঞ্জাম সামগ্রী বিতরণ করা হয়।
 
জাতীয় যুব ফোরাম জামালপুর জেলা শাখার সভাপতি খন্দকার আহদুল্লাহ জনীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদের সঞ্চানালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা ও যুব সংগঠক সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলম।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার ১৪ নং দিগপাইত ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ মাষ্টার, রঘুনাথপুর দিঘুলী কমিউনিটি ক্লিনিকের জমিদাতা ও পশ্চিমপাড় দিঘুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুর রশিদ, রঘুনাথপুর দিঘুলী কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার মোঃ মশিউর রহমান।
 
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় যুব ফোরাম জামালপুর জেলা শাখার সহ-সভাপতি শফিকুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলিফ বুশরা,
সদস্য মার্জিয়া জান্নাত, আরিফ আহমেদ, হৃদয় হাসান, নয়ন ইসলাম, মাহফুজুর রহমান, মো: রাসেল রানা, এস এম মেহেদী হাসান তপু প্রমুখ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত