শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

গোসাপাড়া গ্রামে সুপেয় পানির ব্যবস্থা, কথা রাখলেন সৈয়দ শাফকাত আহমেদ


  মো: মহিউদ্দিন আহাম্মেদ

প্রকাশ :  ০৫ মার্চ ২০২৬, ০১:০৯ দুপুর

চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গোসাপাড়া গ্রামে নিজ অর্থায়নে একটি সাবমার্সিবল গভীর নলকূপ স্থাপন করেছেন সায়হাম নীট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ। দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির সংকটে ভোগা গ্রামবাসী এতে স্বস্তি প্রকাশ করেছেন।
 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপি প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল–এর প্রচারণায় অংশ নিয়ে এলাকাবাসীর সমস্যার সরেজমিন দেখা ও নির্বাচনের পর সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
 
গোসাপাড়া গ্রামের বিএনপি সভাপতি সালাউদ্দিন বাবলু বলেন, রাজনীতিতে প্রতিশ্রুতির বাস্তবায়ন খুব কমই দেখা যায়। কিন্তু সৈয়দ শাফকাত আহমেদ নিজস্ব অর্থায়নে মানুষের সমস্যা গুলি সমাধান করে দিচ্ছেন তা সত্যি ই  ব্যতিক্রম। তিনি যা বলেন, তা বাস্তবায়ন করেন। গোসাপাড়ার মানুষ বিশুদ্ধ পানি পেয়ে দীর্ঘদিনের সমস্যার সমাধান হয়েছে।
 
সৈয়দ শাফকাত আহমেদ বলেন, নির্বাচনী প্রচারণায় গিয়ে আমরা মাধবপুর-চুনারুঘাটবাসীর অন্তহীন সমস্যা দেখেছি। সীমিত সম্পদের মধ্যেও আমরা সর্বোচ্চ চেষ্টা করব মানুষের মৌলিক সমস্যা সমাধানে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, বিশুদ্ধ পানি, কর্মসংস্থান, পরিবেশ উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের মতো খাতে সমন্বিত উন্নয়ন ঘটাতে পারলে এই অঞ্চল দেশের অন্যতম মডেল অঞ্চলে পরিণত হবে।
 
নলকূপ স্থাপনের ফলে গোসাপাড়া গ্রামের অনেক পরিবার এখন নিরাপদ পানির সুবিধা পাচ্ছে। গ্রামবাসী আশা করছেন, এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত