ময়মনসিংহে ব্র্যাক কর্মসূচী পরিদর্শনে ব্যারিস্টার জাইমা রহমান
এস এম হোসেন আলী
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০১:১১ দুপুর

৪ মার্চ বুধবার সকাল ৯.৫০মিনিটে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ব্র্যাক কর্মসূচী পরিদর্শন করেন ব্যারিস্টার জাইমা রহমান। উপজেলার দেওখোলা ইউনিয়নের পশ্চিম কালীবাজাইল মোতালেব ড্রাইভারের বাড়িতে ব্র্যাক আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন প্রোগ্রামে তিনি উঠান বৈঠক করেন। বৈঠকে ১জন প্রতিবন্ধিসহ ৫ সদস্যের টিমের সাথে সরাসরি কথা বলেন জাইমা রহমান।
ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদের মেয়ে ‘ব্র্যাক এন্টারপ্রাইজেস’-এর ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ সহ ব্র্যাকের উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
ব্র্যাক আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন (টচএ) প্রোগ্রামের আওতাধীন দেশের চরম দরিদ্র পরিবারগুলোকে বিশেষ করে নারীদের ২৪ মাসের একটি নিবিড় সহায়তার মাধ্যমে দারিদ্র্যসীমার উপরে নিয়ে আসার একটি সফল ও বিশ্ব স্বীকৃত ব্যবস্থা।এটি সম্পদ স্থানান্তর (যেমন: গরু, ছাগল, হাঁস-মুরগি বা ক্ষুদ্র ব্যবসার সরঞ্জাম বিনামূল্যে প্রদান), দক্ষতা প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা ও সঞ্চয়ের অভ্যাস তৈরির মাধ্যমে সুবিধাবঞ্চিতদের আত্মনির্ভরশীল করে গড়ে উঠা নারীদের জীবনের গল্প সরাসরি উপলব্ধি করার জন্য বর্ণিত কর্মসূচি অনুষ্ঠিত হয়।




_medium_1772622814.jpg)


