জামালপুরে সাশ্রয়ী মূল্যে কৃষি পণ্যের অস্থায়ী বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন
মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০১:০৯ দুপুর

বিত্র মাহে রমজান উপলক্ষ্যে জামালপুরের সাধারণ মানুষের স্বস্তির লক্ষে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
৩ ই মার্চ মঙ্গলবার শহরের ফৌজদারি মোড় এলাকায় ‘বিশুদ্ধ জামালপুর প্রডিউসার অর্গানাইজেশন ’ নামে এই অস্থায়ী বিক্রয় কেন্দ্রটির শুভ উদ্বোধন করেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।
উদ্বোধনকালে প্রধান অতিথি জামালপুর-৫ এর সংসদ সদস্য এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন বলেন, "রমজান মাসে সাধারণ মানুষের যেন কষ্ট না হয়, সেজন্য সরকার ও জেলা প্রশাসন সজাগ রয়েছে। বাজার দর নিয়ন্ত্রণে এই সাশ্রয়ী মূল্যের কেন্দ্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস। জামালপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার, সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি তানভীর হায়দার, এছাড়াও কৃষি সম্প্রসারণ ও কৃষি বিপণন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
জামালপুর জেলা প্রশাসনের সরাসরি নির্দেশনা ও তত্ত্বাবধানে এই বিক্রয় কেন্দ্রটি পরিচালিত হচ্ছে। এতে সার্বিক কারিগরি ও মাঠপর্যায়ের সহায়তা প্রদান করছে, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা কৃষি বিপণন অধিদপ্তর, উপজেলা পর্যায়েও বিশেষ সুবিধা কেবল জেলা শহরের প্রধান কেন্দ্রই নয়, সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতা বিবেচনায় উপজেলার আরও ৯টি গুরুত্বপূর্ণ পয়েন্টে সাশ্রয়ী মূল্যে দুধ ও ডিম গরুর মাংস এবং সবজি বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। এর ফলে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ সরাসরি উপকৃত হচ্ছেন।

_medium_1772608338.jpg)




_medium_1772521135.jpg)
