মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

ঢাবি পূর্বধলা ছাত্রকল্যাণ পরিষদের নবীনবরণ, শিক্ষাবৃত্তি ও ইফতার মাহফিল 


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০২ মার্চ ২০২৬, ০৭:১৭ বিকাল

ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্বধলা ছাত্রকল্যাণ পরিষদ (ডুপসা)-এর উদ্যোগে নবীনবরণ, শিক্ষাবৃত্তি এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

গত ২৮ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব নাজমা বেগম (এনডিসি), জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল জুনায়েদ আহমেদ, সাবেক ছাত্রনেতা ও পূর্বধলা উপজেলা বিএনপির সদস্য সচিব এএসএম শহীদুল্লাহ্ ইমরান,জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কন্ট্রোলার মো. মতিউর রহমান খান পাঠান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুজ্জামান শামীম, অবসরপ্রাপ্ত ব্যাংকার ও ঢাকাস্থ পূর্বধলা সমিতির আহ্বায়ক আবদুর লতিফ, হোপেস হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. আব্দুর রাজ্জাক তালুকদার,ইউরোপীয় ইউনিয়নের প্রোগ্রাম অ্যাসোসিয়েট (লিগ্যাল) রাসেল মেহেদী পারভেজ, লালবাগ জোনের এডিসি আমিনুল ইসলাম রাতুল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জি এম ফখরুল ইসলাম, সহকারী অধ্যাপক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রেজাউল করিম রাজ এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসেন লিমনসহ অনেকে।

নবীনবরণ পর্বে অতিথিদের উত্তরীয় প্রদান করা হয়। পরে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন অতিথিরা। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আটজন শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির নগদ অর্থ তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে মো. মতিউর রহমান বলেন, শুরু থেকেই তিনি তাঁর মায়ের নামে এই শিক্ষাবৃত্তি প্রদান করে আসছেন এবং এটি শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার পাশাপাশি একটি জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে সামাজিক ও পরিবেশগত উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত হওয়ার পরামর্শ দেন। ভবিষ্যতে কর্মজীবনে সাফল্যের স্বাক্ষর রাখতে শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ারও আহ্বান জানান তারা।

ডুপসা সভাপতি মুর্তূজা হাসান খান ফাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনায় ছিল সাধারণ সম্পাদক এবং স্যার এ এফ রহমান হল সংসদের সংস্কৃতি সম্পাদক ইফাদ হোসেন। 

এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক সভাপতি অভি, সুমন আহমেদ সম্রাট। সাবেক সাধারণ সম্পাদক মো. রোকন উদ্দিন রানা, লিমন খান রানা। সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ এবং পূর্বধলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত