মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের সাথে জামালপুরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দের মতবিনিময় সভা


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০২ মার্চ ২০২৬, ১২:৪৪ দুপুর

বিভাগীয় কমিশনার ময়মনসিংহ মহোদয়ের সাথে জামালপুর জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 
রবিবার (০১ মার্চ ২০২৬ খ্রি.) জামালপুর জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এনডিসি মিজ্ ফারাহ শাম্মী মহোদয়।
 
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এনডিসি মিজ্ ফারাহ শাম্মী মহোদয়ের সাথে জামালপুর জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
 
উক্ত সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।
 
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জামালপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক।
 
এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামালপুর জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত