রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

ইরানে হামলা করছে যুক্তরাষ্ট্র, নিশ্চিত করলেন ট্রাম্প


  আরবান ডেস্ক

প্রকাশ :  ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৩ দুপুর

ইরানে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ আট মিনিটের একটি ভিডিও পোস্ট করে নিশ্চিত করেছেন যে, ইরানে হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত।

ডোনাল্ড ট্রাম্প ওই ভিডিওতে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানে ‘বড় সামরিক অভিযান’ শুরু করেছে।

ভিডিওতে তিনি বলেন, আমরা বারবার একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করেছি। আমরা চেষ্টা করেছিলাম।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা তাদের ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করতে যাচ্ছি এবং তাদের ক্ষেপণাস্ত্র শিল্পকে মাটির সঙ্গে মিশিয়ে দেব। এটি সম্পূর্ণভাবে... নিশ্চিহ্ন করে দেওয়া হবে।

এর আগে একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানান ইরানে আকাশ ও সমুদ্রপথে হামলা শুরু করেছে। তিনি জানান, ইরানের বিরুদ্ধে আকাশ ও সমুদ্রপথ ব্যবহার করে মার্কিন হামলা চালানো হচ্ছে।

এদিকে, আল জাজিরাকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার মূল লক্ষ্য হলো ইরানের নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে দেওয়া।

ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার মুখপাত্র মজিদ আখওয়ান মেহের নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের আকাশসীমা বন্ধ করে থাকবে।

ইরাক নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, ইরানের ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ইরাক তাদের আকাশসীমা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

প্রথমে হামলা চালায় ইসরায়েল শনিবার ইরানে প্রথমে হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে হামলা চালানোর কথা নিশ্চিত করা হয়েছে।

তেহরানের বাসিন্দারা জানান, তারা বিস্ফোরণের শব্দ শুনেছেন।

ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তারা ইরানের রাজধানীতে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পেয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত