পূর্বধলায় ওয়ার্ল্ড ভিশনের খাদ্য সহায়তা পেল ৮৫ হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবার
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৪ দুপুর

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় হতদরিদ্র ও প্রতিবন্ধী ৮৫টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
পূর্বধলা এপি, নান্দাইল এপিসিও ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর আয়োজনে এ সহায়তা বিতরণ কার্যক্রম বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্বধলা এপির সিনিয়র ম্যানেজার কাজল দ্রং এবং সঞ্চালনা করেন চাইল্ড প্রোটেকশন অফিসার ভজন চিরাং।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন শাহজাদী।
বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের টেকনিক্যাল স্পেশালিস্ট (স্বাস্থ্য, পুষ্টি ও ওয়াশ) ডা. শাহ সায়িদ ইবনে আজিজ।
প্রধান অতিথির বক্তব্যে শারমীন শাহজাদী ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এ ধরনের মানবিক সহযোগিতার প্রশংসা করে বলেন, অসহায়, হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ। এ ধরনের সহায়তা তাদের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে এবং সমাজে সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করবে।
বিশেষ অতিথি ডা. শাহ সায়িদ ইবনে আজিজ বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

সভাপতির বক্তব্যে কাজল দ্রং বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে আজ ৮৫টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
পরে অতিথিরা উপকারভোগী পরিবারের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন।


_medium_1772077000.jpg)

 (1)_medium_1772019291.jpg)


