বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্য আটক


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৬ দুপুর

শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী এবং নালিতাবাড়ী উপজেলা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মাদক ও খাদ্য সামগ্রী আটক করেছে বিজিবি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার গভীর রাতে টহলরত অবস্থায় রাংটিয়া এলাকায় উপজেলার গোমরা গ্রামের শামসুল হকের ছেলে মোঃ লাল চাঁনের কাছ থেকে ২৪ বোতল ভারতীয় মদ ও ১টি মোবাইল ফোনসহ আটক করে। যার মূল্য একান্ন হাজার টাকা। পরে ওই মাদক চোরাচালানের সাথে সম্পৃক্ত আটককৃত আসামী এবং পলাতক  আরো ৪ জনকে আসামী করে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে। 

অপরদিকে, একই দিন রাতে অন্য আরেকটি অভিযানে সীমান্তে বিজিবি জেলার নালিতাবাড়ী উপজেলার পাতিহাতা ও শালবাগান কুচপাড়া, ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম গাঁড়োকোনা, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার শিমুলকুচি নামক স্থান দিয়ে পাচারকালে ৯ লক্ষ ১০ হাজার ৭৫০ টাকা মূল্যের ভারতীয় মদ, ফেন্সিডিল, মরণ নেশার বিষাক্ত ট্যাপেন্টাডল ট্যাবলেট ও শনপাপড়ি জব্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত