মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

ফুলপুরে নিখোঁজের ৪৬ দিন পর মহিলার অর্ধগলিত মরদেহ উদ্ধার


  মোতালেব সরকার

প্রকাশ :  ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৪ দুপুর

ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের ৪৬ দিন পর এক মহিলার অর্ধগলিত মরদেহ বাড়ির পাশে একটি বিল থেকে উদ্ধার করেছে পুলিশ। 
উদ্ধার কৃত মহিলা আছিয়া খাতুন (৭৫) বওলা ইউনিয়নের সুতারপাড়া মহদীপুর এলাকার মৃত ওয়াহেদ আলীর স্ত্রী, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ৪৬ দিন আগে তিনি বাড়ি থেকে নিখোঁজ হলে থানায় সাধারণ ডায়েরি, এলাকায় মাইকিং, আত্বীয় স্বজনের বাড়ি সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
 
সোমবার রাতে বওলার জয় কান্দা বিলে একটি ভাসমান লাশ দেখা গেছে বলে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে খোঁজাখোঁজি করে ধলা বিলের একটি ঝোপের মধ্যে থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়।
 
ফুলপুর থানার ওসি মোঃ রাশেদুল হাসান জানান, উদ্ধারকৃত মহিলার মৃত্যুর কারণ জানা যায়নি। অর্ধগলিত মরদেহ উদ্ধার করে, মর্গে পাঠানো হয়েছে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত