রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

পূর্বধলায় একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৪ দুপুর

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখা।

শুক্রবার রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন দলটির নেতারা। এতে নেতৃত্ব দেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার।

পুষ্পস্তবক অর্পণ শেষে নেতাকর্মীরা শহীদ মিনারে কিছুক্ষণ নীরবতা পালন করেন। ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার, জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. আব্দুর রহিম তালুকদার, যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান ফকির, ছায়েদ আল মামুন শহীদ ফকির, ইশতিয়াক আহমেদ বাবু, রুহুল আমিন ফকির, আনোয়ারুল ইসলাম আনার এবং উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাজু আহমেদসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

এ ছাড়া উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত