রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

অমর একুশে ফেব্রুয়ারিতে আরবান একাডেমির শ্রদ্ধাঞ্জলি


  সুহাদা মেহজাবিন

প্রকাশ :  ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২১ দুপুর

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আরবান একাডেমির পক্ষ থেকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

ভোরের প্রথম প্রহরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় শ্রদ্ধা নিবেদন কর্মসূচি। জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং নীরবতা পালনের মাধ্যমে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করা হয়। শ্রদ্ধা নিবেদনের সময় আরবান একাডেমির ভাইস প্রিন্সিপাল ফিরোজ মিয়ার নেতৃত্বে অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ভাষা আন্দোলন ১৯৫২ সালের বাঙালির আত্মত্যাগের এক অনন্য ইতিহাস। মাতৃভাষা বাংলার স্বীকৃতির দাবিতে ছাত্রসমাজের রক্তঝরা সংগ্রাম বাঙালির জাতীয় চেতনার ভিত্তি রচনা করে। সেই আত্মত্যাগের পথ ধরেই পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামের প্রেরণা জাগ্রত হয়। একুশ শুধু শোকের নয়, গৌরবেরও—নিজস্ব ভাষা ও সংস্কৃতির মর্যাদা রক্ষার প্রতীক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত