বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

শেরপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং কমিটির বাজার পরিদর্শন


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪১ বিকাল

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং সাধারণ ভোক্তাদের স্বস্তি নিশ্চিত করতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করেছে উপজেলা প্রশাসন। 

১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে উপজেলা বাজার মনিটরিং কমিটির উদ্যোগে সদর বাজার পরিদর্শন করা হয়। বাজার পরিদর্শনে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন এবং সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক। 

এসময় তারা বাজারের বিভিন্ন মুদি দোকান, কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফায়েজুর রাজ্জাক আকন্দ, কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজিবুল হাসান, বণিক সমিতির সভাপতি মো. মোখলেছুর রহমান খান, পুলিশ সদস্যসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। প্রমুখ।

পরিদর্শনকালে দোকানে পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙানো, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করা এবং অতিরিক্ত দাম আদায় থেকে বিরত থাকার বিষয়ে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে রমজান মাসে কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি, মজুতদারি কিংবা ভোক্তা স্বার্থবিরোধী কর্মকাণ্ড না করার জন্য সতর্ক করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত