মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

শেরপুর গারো পাহাড় এলাকায় অসুস্থ বিরল প্রজাতির ঈগল উদ্ধার


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪০ রাত

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় এলাকায় বিরল প্রজাতির একটি গুরুতর আহত বহুরূপী শিকারি ঈগল (Changeable Hawk-Eagle) উদ্ধার করা হয়েছে। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকালে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন বিউটি অফ ঝিনাইগাতীর সদস্যরা প্রথমে পাখিটিকে উদ্ধার করে নিরাপদ তত্ত্বাবধানে রাখেন।

পরে স্থানীয় পরিবেশকর্মী ঘটনাস্থলে গিয়ে পাখিটিকে গ্রহণ করেন এবং দ্রুত ঝিনাইগাতী উপজেলা প্রাণীসম্পদ অফিসে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। 

চিকিৎসক জানান, নিজেদের মধ্যে লড়াইয়ের এক পর্যায়ে পাখিটির পায়ে গুরুতর আঘাত লেগেছে এবং নিয়মিত চিকিৎসা ও পরিচর্যায় সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

বিউটি অফ ঝিনাইগাতীর প্রতিষ্ঠাতা মো. পারভেজ আলম জানান, “পাখিটি আহত অবস্থায় একটি বাড়ির চালে পড়ে গেলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে।”

পরবর্তীতে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুর এবং স্থানীয় বনবিভাগের অনুমোদন সাপেক্ষে শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটির পক্ষ থেকে পাখিটির অস্থায়ী পরিচর্যার দায়িত্ব গ্রহণ করা হয়েছে। নিবিড় চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে পাখিটিকে সুস্থ করে পুনরায় প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত